উপজেলার কৃষ্ণচন্দ্রপুরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করা মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার সড়াতলা গ্রামের মুজিবর রহমানের ছেলে সাহাবুল ইসলাম শান্তি (২০) ও সুজন মিয়ার ছেলে রাকিবুল হাসান রাকিবকে (১৯) গ্রেফতার করা হয়।
মহেশপুর থানার ওসি মোরশেদ হোসেন খান জানান, এদিন রাতে ঐ ছাত্রী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বের হলে ওত পেতে থাকা তিন জন তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। মেয়েটির চিত্কারে পাড়া প্রতিবেশীরা দৌড়ে গিয়ে মেয়েটিকে উদ্ধার ও দুই জনকে ধরে ফেলে। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে মেয়েটির বাবা বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা করেছেন। ভিকটিমকে প্রথমে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পবে ঝিনাইদহ সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়।
