খুমেকে দুই নারী আইসোলেশনে

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২১:৫৬

করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের আইসোলেশন ইউনিটে দুই নারীকে ভর্তি করা হয়েছে। গত বুধবার রাতে তাদের ভর্তি করা হয়। এরা খুলনার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা।

খুমেক হাসপাতালের আবাসিক চিকিত্সক (মেডিসিন) ও করোনা ম্যানেজমেন্টের ফোকাল পার্সন ডা. শৈলেন্দ্রনাথ  বিশ্বাস জানান, বুধবার দিবাগত রাত ১২টার দিকে জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক নারীকে তার বান্ধবী হাসপাতালে নিয়ে আসেন। তার সিনড্রম দেখে বান্ধবীসহ তাকে করোনা ইউনিটে আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তারা একত্রে এসেছে তাই দুই জনকেই আইসোলেশনে রাখা হয়েছে। সিনিয়র চিকিত্সকরা তাদের পর্যবেক্ষণ করছেন। তাদের অবস্থা এখন ভালো আছে। তবুও আমরা রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) যোগাযোগ করছি। যদি সিনড্রম বাড়ে তাহলে রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হবে।

এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে এক পুলিশ সদস্য ও সঙ্গে আসা তার বাবাকে খুমেক হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তি পুলিশ সদস্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ লাইনের কনস্টেবল।