আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিম্ন আয়ের। যেখানে অন্নের তাগিদে সারা দিন ঘুরে বেড়াতে হয়, সেখানে স্বাস্থ্যসচেতনভাবে চলা দুষ্কর তাদের পক্ষে। করোনা ভাইরাসের দুর্যোগে কাজকর্মে স্থবিরতা নেমে এসেছে। বিত্তবানরা স্বচ্ছন্দে চলতে পারলেও গরিব-দুঃখী মানুষের জীবনযাত্রায় অভাব-অনটন নেমে আসবে। সরকারের একার পক্ষে এই দুর্যোগ মোকাবেলা করা সম্ভব নয়। তাই বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, শিল্পপতি ও বিত্তবানদের এগিয়ে আসা উচিত। এই মহাদুর্যোগে ব্যবসায়ীদের উদার মানসিকতার পরিচয় দিতে হবে। বিত্তবানরা বিনামূল্যে মাক্স, সেনিটেশন, সাবান, ঋতু পরিবর্তনের ওষুধপত্র, চাল ডাল পেঁয়াজ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করে আর্তমানবতার সেবায় নিযুক্ত হতে পারেন। ‘সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে’—এই স্লোগানে মিলেমিশে সবাই এই মহাদুর্যোগ মোকাবেলা করলে আমরা অবশ্যই জয়ী হবো।
শ্রীধর দত্ত
মেলঘর, পটিয়া, চট্টগ্রাম
