পুরনো চাদরে লেগে থাকা ঘুম ভেবে
তোমার কাছে ফিরতে চাই।
পর্দা উড়িয়ে রোদ এসে পড়ে, নতুন আলো
তবুও পুরনো এক গন্ধ লেগে আছে।
ক্লান্তিতে পাশ ফিরতেই, সেই
আধখানা জানালা আর একটু নীল,
তোমাকে আর কখনই ছুঁতে পারবো না জেনেও
নিজের কাছে কেমন আবদার করি।
এ কেমন আমি!
চোখে মুখে লেগে থাকা মুহূর্তগুলো
ঘষে ঘষে তোলার পরও
মনে হয়, কই, কিছুই তো মুছলো না!
