ঘরের ভেতর ঢুকে একদিন
কাত হয়ে
ভাবছিলাম সে কোথায়?
এমন সময় এলো বালিচান্দা এক,
গভীর রহস্যের মতো দোলা দিয়ে
চলে গেল;
ভাবি যে সে কোথায় আর
বালিচান্দা গেল কোথায়?
সময় এমন হয়
প্রেমিকা ভুলে যায়; গ্রাম ভুলে যায়
রহস্যপ্রবণ বালিচান্দার খোঁজে
সময় এসে হাজির হয় বাস্তবের মতো;
একদিন তাই
বালিচান্দার খোঁজ করতে করতে
মনে হলো
আমিই সাক্ষাত্ বালিচান্দা এক;
অচেনা গ্রাম অচেনা মানুষ
অচেনা মাটির মতো
দাঁড়িয়ে আছি বাস্তবে
