আড়াইহাজার থানা পুলিশ আরিফ নামের তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের নরসিংদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। আরিফ ঐ গ্রামের আ. হান্নানের ছেলে।
আড়াইহাজার থানার এসআই (উপরিদর্শক) মঞ্জুর হোসেন জানান, আরিফ দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল। গোপনে খবর পেয়ে পুলিশ তাকে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে আগেও থানায় একাধিক মাদক মামলা ছিল।
