পণ্যবাহী গাড়িতে জীবাণুনাশক ছিটাচ্ছে ট্রাফিক পুলিশ

আপডেট : ২৬ মার্চ ২০২০, ২২:৫১

করোনার বিস্তার রোধে রাজধানীতে বাংলাদেশ পুলিশের সব ইউনিট সম্মিলিতভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রামপুরা জোনের ডেমরা স্টাফ-কোয়ার্টার চৌরাস্তা, রামপুরা বিটিভি ভবন, ডেমরা জোনের গোলাপবাগ, মানিকনগর, শনির আখড়া, ওয়ারী জোনের রাজধানী ক্রসিং, দয়াগঞ্জ চৌরাস্তা, পোস্তগোলা ব্রিজের প্রবেশ পথ, সবুজবাগ জোনের খিলগাঁও এলাকায় জিক-জ্যাক চেকপোস্ট পরিচালনা করে যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়াও ডেমরা স্টাফ-কোয়ার্টার এলাকাসহ অন্যান্য এলাকায় পণ্যবাহী যানবাহনসহ সরকার কর্তৃক অনুমোদিত যানবাহন, ড্রাইভার, হেলপারদের বাধ্যতামূলকভাবে জীবাণুনাশক ছিটিয়ে পরিষ্কার করে গন্তব্য যেতে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে করোনা সংক্রমণ রোধ সংক্রান্ত ব্যানার, ফেস্টুন জনসাধারণের মধ্যে বিতরণ ও ঝুলিয়ে রাখা হয়েছে।

পরিবহন মালিক-শ্রমিক ও সাধারণ মানুষের সহযোগিতায় ডিএমপির মাঠ পর্যায়ের গৃহীত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে পরিবহন মালিকসহ সাধারণ মানুষ।