তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট : ২৭ মার্চ ২০২০, ০০:২০

রাজধানীর তেজগাঁও সাত রাস্তা ফ্লাইওভারের ঢালে গতকাল বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় (৩০) এক যুবক নিহত হয়েছেন। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুল ইসলাম জানান, সাত রাস্তা ফ্লাইওভারের ঢালে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিল মরদেহটি। ধারণা করা হচ্ছে ভোরে কোনো গাড়ি তাকে চাপা দেয়। আর এতে তার মৃত্যু হয়। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।