এই সময়ের ছড়া

পিঠা খাবা?

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২০:৫৫

দুধের পিঠা খাবা

দুধটা কোথায় পাবা

দুধের ভেতর পানি,

সবাই জানি কই না কিছু

অমনি কিনে আনি।

 

কলার পিঠায় যাবা

মিছেই সেটা ভাবা

কোথায় পাকা কলা,

কষ্টা কলা বিষে পাকায়

যায় না কিছু বলা।

 

ভাবছ ভাপা পিঠা—

খাবা যাতে কেবল লাগে

খেজুর গুড়ের মিঠা।

কিন্তু গুড়ের সরা,

হচ্ছে চিনি, খড়ের পানি

এবং আটায় গড়া।