পাঞ্চহোল ক্যামেরার ফোন আনছে অপো

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৩১

স্মার্টফোন ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যে বাংলাদেশের বাজারে রেনো থ্রি সিরিজ আনতে যাচ্ছে অপো। রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সর্বশেষ প্রযুক্তির পাঞ্চহোল অ্যামোলেড ডিসপ্লে যেখানে যুক্ত করা হয়েছে ৪৪ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের ডুয়েল ফ্রন্ট ক্যামেরা।

ব্যবহারকারীদের কাছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সর্বশেষ উদ্ভাবন পৌঁছে দিতে অপো নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের বাজারে আসছে অপো রেনো থ্রি প্রো। অত্যাধুনিক প্রযুক্তি এবং নজরকাড়া ডিজাইনের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের দেবে দারুণ অভিজ্ঞতা।

অপো রেনো থ্রি প্রো স্মার্টফোনে আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও পি৯৫ চিপসেট। এআই ক্যামেরা ফিচারের মাধ্যমে হেলিও পি৯৫ প্রসেসর দেবে প্রিমিয়াম ফটোগ্রাফির অভিজ্ঞতা। নজরকাড়া পোর্টেট ফটোগ্রাফির পাশাপাশি ফাস্ট ফেসিয়াল রিকগনিশন এবং ফুল বডি মুভমেন্ট ট্র্যাকিংয়ের মতো সুবিধাও পাওয়া যাবে এর মাধ্যমে।

রেনো থ্রি প্রো স্মার্টফোনে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে যার পিক্সেল ডেনসিটি ৪০৫ পিপিআই এবং ডিসপ্লের সুরক্ষার জন্য থাকছে গরিলা গ্লাস ৫। এর প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে ৪৮ মেগাপিক্সেল জুম কোয়াডক্যাম সেটআপ যার মেইন সেন্সর ৪৮ মেগাপিক্সেল। থাকছে ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স, ৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল মনো লেন্স। স্মার্টফোনটিতে ২০এক্স পর্যন্ত ডিজিটাল জুম সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে সেলফি তোলার জন্য রেনো থ্রি প্রো’তে থাকছে ৪৪ মেগাপিক্সেল আল্ট্রা ক্লিয়ার মেইন ক্যামেরা যাতে ব্যবহার করা হয়েছে ২৬ মিলিমিটার ওয়াইড লেন্স। এর সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।