করোনা পরিস্থিতিতে কফি আড্ডা অ্যাপে ভার্চুয়াল বন্ধু বানাবার একটি সামাজিক যোগাযোগের মাধ্যম। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে সামাজিক দুরুত্ব রাখছেন অনেকেই। বিশেষজ্ঞরা এ সময় অনলাইন যোগাযোগকে প্রাধান্য দিতে বলেছেন। বিশ্বজুড়ে এখন তাই জনপ্রিয় হয়ে উঠছে বন্ধুদের সঙ্গে ভার্চুয়াল আড্ডা। ভার্চুয়াল দুনিয়ায় বন্ধু খুঁজে তার সঙ্গে আড্ডা দিতে পারেন কফি আড্ডা অ্যাপে। ভার্চুয়াল যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে এখন জনপ্রিয় হয়ে উঠেছে মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা এমসিসি লিমিটেডের তৈরি কফি আড্ডা অ্যাপ্লিকেশনটি। এর মাধ্যমে ভার্চ্যুয়াল যোগাযোগের পাশাপাশি বন্ধু তৈরি করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম বা প্ল্যাটফর্ম হিসেবে এতে নিবন্ধন করে প্রোফাইল ছবি ও নিজের সম্পর্কে তথ্য দিতে হয়।
এই অ্যাপ নামিয়ে ম্যাচ মেকিংয়ের মাধ্যমে বন্ধু হলেই তারা উপহার হিসাবে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও বই পাবেন। এখানে সচেতনতা বৃদ্ধির জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক দেওয়া হবে। এবং বাসায় সময় কাটাবার জন্য দেওয়া হবে প্রেমের উপন্যাস আউটসোর্সিং ও ভালোবাসার গল্প বইটি। যে উপন্যাসের কিছু অংশ অবলম্বনে তৈরি হয়েছে শর্টফিল্ম যেখানে অভিনয় করেছেন আফরান নিশো ও তানজিন তিশা। আউটসোর্সিং ও ভালোবাসার গল্প নামেই ইউটিউব চ্যানেল ধ্রুব টিভিতে দেখতে পাবেন।
এমসিসির প্রধান প্রকৌশলী আশিকুজ্জামান বলেন, বিশ্বব্যাপী ভার্চুয়াল যোগাযোগ এখন জনপ্রিয়। বাংলাদেশেও জনপ্রিয় অ্যাপ হিসেবে কফি আড্ডা পরিচিত হয়ে উঠেছে। অ্যাপের অ্যালগরিদম স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীর পছন্দ অনুযায়ী সম্ভাব্য বন্ধুদের প্রোফাইল দেখায়। কফি আড্ডা কর্তৃপক্ষ জানিয়েছে, করোনাভাইরাস নিয়ে সচেতনতার জন্য কফি আড্ডার পক্ষ থেকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। কফি আড্ডা ব্যবহারকারী পাবেন মাস্ক, স্যানিটাইজারসহ নানা উপকরণ। এসব উপহার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কফি আড্ডা গুগলের প্লে স্টোরে পাওয়া যাবে। play.google.com/store/apps/details?id=com.mcc.coffee।
