ছবি ও গল্প

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২০:৩৪

করোনা ভাইরাস আতঙ্ক এখন বিশ্বব্যাপী। সাধারণ মানুষসহ সেলিব্রেটিরা এখন হোম কোয়ারেন্টাইনে। দেশের জনপ্রিয় তারকা জয়া আহসানও এই সময় রয়েছেন নিজ বাড়িতে। তিনি তার ইনস্টাগ্রাম প্রোফাইলে নিজের ছবি শেয়ার করে লেখেন, ‘নিজের সঙ্গে পরিবারের সঙ্গে এত দীর্ঘসময় কাটানোর সুযোগ কী সহজে আসবে? তাই উত্কণ্ঠা সরিয়ে রেখে পরিবারের সঙ্গে আনন্দ করুন... নিজের সঙ্গে থাকুন। যতটা সম্ভব ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মানুন।’ নিজের এই লেখায় সকলকে বারবার বাড়িতে থাকতে অনুরোধ করেছেন এ অভিনেত্রী।