ক্রিকেট থেমে গেছে। করোনা ভাইরাসের প্রকোপে তাই ক্রিকেট সংশ্লিষ্টদের প্রয়োজনীয়তাও কমেছে। আর ক্রিকেট না থাকায় সৃষ্টি হচ্ছে আর্থিক সংকটও। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে সাউথ অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসএসিএ) কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
বিগ ব্যাশের দল অ্যাডিলেইড স্ট্রাইকারের জেনারেল ম্যানেজার স্টিভ ব্যালাডসহ ১৬ জন কর্মী ও সাত জন ঠিকাদারকে চাকরিচ্যুত করেছে এসএসিএ। কয়দিন আগেই রাজ্যদলের কোচ হিসেবে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক কোচ জেমি সিডন্স। তার জায়গায় নতুন কাউকে নেওয়ার প্রক্রিয়াও আপাতত বন্ধ আছে।
