বাফুফে নির্বাচন স্থগিত

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:২৩

অবশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনেও করোনা ভাইরাসের প্রভাব পড়ল। বৈশ্বিক এই মহামারির কারণে আগামী ২০ এপ্রিলের নির্বাচনকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেছে বাফুফে। গতকাল শুক্রবার নির্বাচনকে সামনে রেখে অনলাইনে সভায় বসেন নির্বাহী কমিটির সদস্যরা। এ সভা শেষে নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ এ ব্যাপারে বলেন, ‘সার্বিক অবস্থা বিবেচনায় রেখে ২০ এপ্রিল নির্বাচন স্থগিত করা হয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিচ্ছি না। এ বিষয়ে ফিফা ও এএফসির কাছেও চিঠি পাঠাব আমরা।’