চৌমুহনীতে এক যুবকের মৃত্যু নিয়ে আতঙ্ক

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৭

চৌমুহনী শহরের পাবলিক হল সংলগ্ন একটি বহুতল ভবনে এক যুবকের মৃত্যু নিয়ে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। ঐ যুবক গত সাত দিন ধরে জ্বর ও কাশিতে ভোগার পর বৃহস্পতিবার গভীর রাতে মারা যায়। ইতিমধ্যে তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হয়েছে। পাবলিক হল এলাকা পুরো সীল করা হয়েছে।

বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত সাত দিন যাবত্ ঐ যুবক সর্দি জ্বর ও বুকে ব্যথায় ভুগছিল কিন্তু কারো কাছে তা প্রকাশ করেনি। বৃহস্পতিবার সন্ধ্যার পরই বমি আরম্ভ হলে ঘটনাটি প্রকাশ পায়। তত্ক্ষণাত্ খবর পেয়ে পিপিই ব্যবহার করে স্পটে গিয়ে যুবকের অবস্থার অবনতি দেখতে পাওয়া যায়। তার রক্তের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর পাঠানো হয়েছে। ততক্ষণে আমাদের আর কিছুই করার ছিল না। শুক্রবার স্থানীয় প্রশাসনের সহযোগিতায় লাশ উদ্ধার করে সত্কারের জন্য চৌমুহনী মহাশ্মশানে পাঠানো হয়েছে।