মাদারগঞ্জে রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি ছিটানো হচ্ছে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৭

করোনা ভাইরাস সংক্রামক ঠেকাতে মাদারগঞ্জ পৌর মেয়রের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে পৌর এালাকার রাস্তা ও বাজারে জীবাণুনাশক পানি স্প্রে করা হয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে উপজেলার প্রধান সড়কসহ বালিজুড়ি বাজারের সব সড়কে এই জীবাণুনাশক পানি ছিটানো হয়। রাস্তা ছাড়াও কাঁচাবাজার, মাংস ও মাছবাজারের শেডে এই পানি ছিটানো হয়।

মাদারগঞ্জ পৌরসভার মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির জানান, মাদারগঞ্জ পৌরসভা এই প্রাণঘাতী করোনা ভাইরাসের সক্রামক ঠেকাতে যা যা ব্যবস্থা গ্রহণ করা দরকার, সব কর্মসূচি হাতে নিয়েছেন। ইতিমধ্যে মাইকিং করে করোনা ভাইরাস মোকাবিলায় জনগণকে সচেতন ও সরকারি স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। রাস্তায় জীবাণুনাশক পানি স্প্রে কার্যক্রম অব্যাহত থাকবে।