রংপুর বিভাগে নতুন ১০৪ জন হোম কোয়ারেন্টাইনে

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৩৮

রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে গেছেন বিদেশ ফেরত আরও ১০৪ জনকে নেয়া হয়েছে। এ নিয়ে এইবিভাগে মোট হোম কোয়ারেন্টাইনে থাকছেন ১ হাজার ৭৬১  জন। শুক্রবার রংপুর স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ও করোনা বিষয়ক ফোকাল পারসন জেড এম সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি জানান, শুক্রবার সকাল ৬ টা পর্যন্ত এই বিভাগের ৮ জেলায় মোট ২৮২৩ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এর মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১০৬৫ জনকে। এখনো হোম কোয়ারেন্টাইন আছেন ১৭৬১ জন। যাদের মধ্যে গত ২৪ ঘন্টায় আসা নতুন ১০৪ জন রয়েছেন।