অবৈধ অস্ত্র ও গুলিসহ চরমপন্থি তেমেজ শেখকে (৩০) গ্রেফতার করেছে পাংশা থানা পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে পাংশা উপজেলার বাবুপাড়া ইউপির সুজানগর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সুজানগর গ্রামের আহম্মদ শেখের ছেলে। ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান ও আটটি কার্তুজ উদ্ধার করে পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আহসান উল্লাহ বলেন, গ্রেফতারকৃত তেমেচ শেখের বিরুদ্ধে পাংশা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।
