মোরেলগঞ্জে গতকাল শুক্রবার এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী হেলাল হাওলাদারের বিরুদ্ধে। নিহত কৃষক হলেন উপজেলার জিউধরা ইউনিয়নের সোমাদ্দারখালী গ্রামের সালাম হাওলাদার (৫৫)।
তবে অভিযোগ অস্বিকার করে হেলাল হাওলাদার বলেন, মাটি কাটা নিয়ে বাগিবতণ্ডা হয়েছে। ঐ সময় সালাম হাওলাদার হঠাত্ পড়ে যান। তিনি হয়তো স্ট্রোক করে মারা গেছেন। আগেও তার সেট্রাক ছিল। তাকে মারপিট করা হয়নি।
থানার ওসি কে এম আজিজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
