করোনা ভাইরাসে নিরাপত্তাজনিত কারণে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুত্ কেন্দ্রটি লকডাউন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাপবিদ্যুত্ কেন্দ্রের ম্যানেজার (সংরক্ষণ) প্রকৌশলী মাহবুবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, কেন্দ্রটি গত বুধবার দিবাগত রাত ১২টা থেকে লকডাউনে গেছে। এখন ৫৭০ জন প্রকৌশলী ও টেকনেশিয়ান তাপবিদ্যুত্ কেন্দ্রে কর্মরত আছেন। এর মধ্যে ৫০০ জন বাংলাদেশি এবং ৭০ জন চীনা প্রকৌশলী ও টেকনেশিয়ান। লকডাউন থাকাকালে কেউ কেন্দ্রের বাইরেও যেতে পারবে না এবং ভেতরেও কেউ আসতে পারবে না। এখানে সবাই সুস্থ আছেন।
