রংপুর বিভাগের ৮ জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে আরো ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১৩ দিনে হোম কোয়ারেন্টাইনে থাকা মানুষের সংখ্যা বেড়ে দাঁডিয়েছে ১ হাজার ৬০৮ জনে। এর মধ্যে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় আমেরিকা থেকে আসা প্রবাসী মা ও ছেলের শরীরে করোনা ভাইরাসে আক্রান্তের পজেটিভ রিপোর্ট পাওয়া গেছে বলে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারী পরিচালক ডাক্তার জওয়াহেরুল আনাম সিদ্দিকী জানান। তিনি বলেন, ২৪ ঘণ্টায় (রবিবার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) রংপুর জেলায় ৫৮, গাইবান্ধায় ৫২ জন, কুড়িগ্রামে ১৭, লালমনিরহাটে ১৭, নীলফামারীতে ৪৪, দিনাজপুরে ৫৮, ঠাকুরগাঁওয়ে ৩৬ এবং পঞ্চগড় জেলায় ৩৭৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। রংপুর বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালক জানিয়েছেন, এর মধ্যে এ পর্যন্ত রংপুর বিভাগের আট জেলায় কোয়ারেন্টাইনে রাখা ২৭২ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
