জীবাণুনাশক স্প্রে করল ডিএনসিসি

আপডেট : ২৭ মার্চ ২০২০, ২১:৪৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রধান প্রধান সড়ক ও উন্মুক্ত স্থানে আটটি পানির গাড়িতে ১৬ বার ব্লিচিং পাউডার মিশ্রিত জীবাণুনাশক স্প্রে করা হয়েছে। গতকাল শুক্রবার ১ লাখ ৬০ হাজার লিটার তরল জীবাণুনাশক পানি ছিটানো হয়।

 স্প্রে করা স্থানগুলো হলো—উত্তরা কুয়েত মৈত্রী হাসপাতাল, আশকোনা, উত্তরা সেক্টর-৪ ও সংলগ্ন এলাকা, যমুনা ফিউচার পার্কের সামনে থেকে কোকাকোলা বাসস্ট্যান্ড, নিকুঞ্জ এলাকা, মিরপুর সেকশন ১ মুক্তবাংলা মার্কেটের পিছনে ও সংলগ্ন এলাকা, মিরপুর-১ সরকারি কোয়ার্টারের ভেতরে ও সংলগ্ন এলাকা, গাবতলী হতে কল্যাণপুর, মিরপুর ৬০ ফুট রোড ও সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের তাজমহল রোড, কলেজগেট, সোহরাওয়ার্দী হাসপাতাল ও সংলগ্ন এলাকা, মগবাজার, তেজগাঁও শিল্প এলাকা, মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল, আইসিডিডিআরবি মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা, ফার্মগেট ও সংলগ্ন এলাকা। এছাড়া প্রতিটি ওয়ার্ডের গলিতে মশক নিধনকর্মীরা হ্যান্ড স্প্রে ও হুইল ব্যারো মেশিনের তরল জীবাণুনাশক স্প্রে করা হয়েছে।

ওয়ার্ড কাউন্সিলরদের ৫০ কেজি করে ব্লিচিং পাউডার বিতরণ

পরিচ্ছন্নতাকর্মী ও মশককর্মীদের ১২০০ জোড়া উন্নত মানের গ্লাভস ও ১০০০ জোড়া বুট-জুতা বিতরণ করা হয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরকে ৫০ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়। সংরক্ষিত আসনের কাউন্সিলরদের প্রত্যেককে ২৫ কেজি ব্লিচিং পাউডার ও ২০০টি সাবান বিতরণ করা হয়েছে।