সম্প্রতি ওয়েবক্যাম বাজারে উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি সামনের বছর নতুন দুইটি ওয়েবক্যাম আনবে এর মধ্যে একটিতে থাকবে উইন্ডোজ হ্যালো ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি, যা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে।
অপর ওয়েবক্যামটি গেইমিং কনসোল এক্সবক্স ওয়ানের সঙ্গে ওকাজ করবে বলে নিশ্চিত করেছে মাইক্রোসফট। ক্যামেরার সামনে আসলে স্বয়ংক্রিয়ভাবে গ্রাহককে লগইন করাবে এটি। মাইক্রোসফট এর দাবি, তাদের ওয়েবক্যামগুলো একাধিক অ্যাকউন্টে কাজ করবে।
মাইক্রোসফট চলতি বছরের শেষের প্রান্তিকেই ওয়েবক্যাম আনার ইঙ্গিত দিয়েছিল। এ বিষয়টি মাইক্রোসফট এর একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সারফেস বিভাগের প্রধান প্যানোস পানায় ইঙ্গিত দিয়েছিল। সম্প্রতি দ্য ভার্জ -এ দেয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, ‘সারফেইস ব্র্যান্ডের ওয়েবক্যাম আনার চেষ্টা করছে মাইক্রোসফট, সারফেইস হাব ২-এর ক্যামেরা দেখুন, খেয়াল করুন এটি একটি ইউএসবি-সি ক্যামেরা এবং ধারণাটি হলো আমরা উচ্চ ক্ষমতার ক্যামেরার অভিজ্ঞতা আনতে পারি, আপনি হয়তো ধারণা করতে পারছেন এমনটা হতে যাচ্ছে।’
এছাড়াও আগামী বছর সারফেস হাব ২এস আনার পরিকল্পনার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই ক্যামেরা যেকোনো উইন্ডোজ ১০ পিসিতে কাজ করবে। সূত্র: দ্য ভার্জ
