পাবনা চিনিকলের আখ মাড়াই উদ্বোধন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৪

ঈশ্বরদীর কালিকাপুরস্থ পাবনা চিনিকলের ২০১৮-১৯ মৌসুমের আখমাড়াই বৃহস্পতিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে। ৫০ হাজার মেট্রিক টন আখ হতে ৩,৬২৫ টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নিয়ে আখমাড়াই উদ্বোধন করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ জাহিদ আলী। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- মিলের জিএম (কৃষি) বিমান কৃষ্ণ রায়, জিএম (অর্থ) জামাল হোসেন, জিএম (প্রশাসন) শহীদুল ইসলাম, দাশুড়িয়া ইউপি’র চেয়ারম্যান বকুল সরদার, সিবিএ সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল, আখচাষি মিনহাজ উদ্দিন, মালেক মালিথা প্রমুখ। এসময় বক্তারা জানান, মৌসুমের ৪০ দিনে অব্যাহত উত্পাদনে আখ হতে চিনি আহরণের পরিমাণ ৭.২৫ ধরা হয়েছে। ২০১৯ সালে ১০ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এসময় চাষিদের মধ্যে নগদ টাকা, সার ও বীজ বাবদ ৫ কোটি টাকার কৃষি ঋণ বিতরণ করা হবে।