ক্যাপসন নিউজ

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:০৬

সোনালী ব্যাংক লিমিটেডের ১২১৫তম শাখা হিসাবে “পায়রা বন্দর শাখা” গতকাল উদ্বোধন করেন বরিশাল জিএম অফিসের জিএম এ এম শফিক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিজিএম মো. মনিরুজ্জামান, নাসিরউদ্দিন তালুকদার, খোকন চন্দ্র বিশ্বাস

০০০০

ঢাকার বছিলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের বছিলা রোড শাখা গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক সাঈদুর রহমান ও ডা. মো. জাহাঙ্গীর হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী উপস্থিত ছিলেন

০০০০

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর পরিচালক পর্ষদের ২৭৩তম সভা সমপ্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল­্যা সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শহীদুল ইসলাম এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন

০০০০০

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩৭তম শাখা হিসেবে ‘ছাগলনাইয়া শাখা’ গতকাল উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। অনুষ্ঠানে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), ব্যাংকের পরিচালক মোশাররফ হোসেন, ব্যাংকের এসইভিপি ও হেড অব এইচআরডি মো. ইকবাল রেজওয়ান উপস্থিত ছিলেন