জেএসসি পরীক্ষার্থীদের জন্য Voice Change করার নিয়ম

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:২৩

(পর্ব-২)

শিক্ষার্থী বন্ধুরা,তোমরা কেমন আছ ? নিশ্চয় ভালো আছ। গত পর্বে নিশ্চয় তোমরা Tense বা Verb conjugation ছাড়া সহজে be verb- এর ব্যবহার শিখেছ। আজ আমি তোমাদের সাথে Assertive Sentence- এর আরও কিছু কলাকৌশল নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক।

তোমরা নিশ্চয় লক্ষ করেছ, Assertive Sentence- এ কখনো কখনো দুটি Object থাকে। যেমন : Samiha gave me a pen.এখানে দুটি Object, ‘me’ ও ‘a pen’ এই রকম হলে; যে কোনো একটি Object-কে Subject করে Voice change করা যায়। যেমন :

Active voice : Samiha gave me a pen.

Passive voice : I was given a pen by Samiha.

Passive voice : A pen was given me by Samiha.

যেসব বাক্যে দুটি Object থাকে সে ক্ষেত্রে Personal Object-কে Subject করাই উত্তম। কারণ দুইটি Object-এর মধ্যে Factitive Object থাকতে পারে। Factitive object আবার কী ? তাহলে Factitive object নিয়ে আলোচনা করা যাক।

কিছু Transitive verb- এর Object থাকা সত্ত্বেও বাক্য সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করে না। পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য আরও একটি Object আনতে হয়। এরূপ অতিরিক্ত Object-কে Factitive Object বলে। যেমন : We made him captain. এখানে ‘captain’ হলো Factitive Object। এই Factitive Object-কে Subject করা যায় না। তাই এর Voice Change হবে :He was made captain by us.

কিছু Intransitive Verb-এর সমর্থক Object নিয়ে Transitive Verb করা হয় ? তাকে Cognate object বলে। Cognate Object-কে Subject করা যায়। যেমন :

Active voice : Sajid ran a race.

Passive voice : A race was run by Sajid.

তোমাদের আর একটি Object-এর কথা বলব যা কখনও Subject হিসাবে ব্যবহার করা যায় না । তাহলো Reflexive Object। যেমন : myself,ourselves, yourself,themselves,himself,herself. Reflexive Object-যুক্ত Active voice- কে Passive voice করার নিয়ম।

Structure: Subject + be verb + Verb-এর Past participle form + by + Reflexive Object . যেমন :

Active voice: He killed himself.

Passive voice: He was killed by himself.

তোমাদের কি Quasi-passive সম্পর্কে কোনো ধারণা আছে ? Quasi-passive শব্দটাই কেমন যেন রহস্যময়, তাই না ? Quasi-passive হলো,Sentence-এর গঠন Active voice-এর মতো কিন্তু অর্থ Passive-এর মতো। যেমন : Honey tastes sweet. (মধুর স্বাদমিষ্টি) এটাকে দুইভাবে Voice change করা যায়।

Structure 1: Subject + be verb + Adjective + When + Subject-এর pronoun +be verb + verb-এর past participle form.

Structure 2: Subject + be verb + verb-এর past participle form+ Adjective.

Active voice: Honey tastes sweet.

Passive voice: Honey is sweet when it is tasted. (Structure 1 অনুসারে)

Passive voice: Honey is tasted sweet. (Structure 2 অনুসারে)

কিছু কিছু ক্ষেত্রে Verb-এর কারণে preposition by এর পরিবর্তে to, at, with ইত্যাদি ব্যবহূত হয়। যেমন :

Active voice: I know the man.

Passive voice: The man is known to me.

Active voice: His behavior surprised me.

Passive voice: I was surprised at his behavior.

Active voice: He annoyed me.

Passive voice: I was annoyed with him.

কতিপয় Transitive verb-এর অর্থগত কারণে Passive voice হয় না। তাদের বেশিরভাগ Stative verb (যেসব verb কর্ম সম্পাদন বুঝায় না কিন্তু শুধু অবস্থার নির্দেশ করে তাকে Stative verb বলে। যেমন : have, fit, suit, lack, resemble) যেমন :

Active voice: I have a cow.

Passive voice: A cow is had by me হবে না।

এভাবে নিয়মিত অনুশীলন করতে থাকলে তোমরা Voice Change করার ক্ষেত্রে আরও দক্ষ ও নতুন নতুন নিয়ম শিখতে পারবে। আজ তাহলে এপর্যন্ত,পরবর্তী পর্বে আরও আলোচনা করব। ঘরে বসে এগুলো অনুশীলন করো।