দীপ্ত টিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’।
দেশি-বিদেশি ষড়যন্ত্রে সাধারণ তুর্কি জনগণ দু-ভাগে বিভক্ত হয়ে যায়। একদল মুস্তফা কামাল পাশার নেতৃত্বে বিদেশি শক্তিকে হটানোর সঙ্গে সঙ্গে রাজতন্ত্রেরও বিলোপ চায়। অন্যদল রাজতন্ত্রের ওপরই আস্থা রাখতে চায়। কৌশলে তেভফিক দু-পক্ষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে দেয়। এই সমস্যা থেকে উত্তরণের উপায় কী? কামাল পাশার নির্দেশে ইযমির হয়ে ইস্তাম্বুলে যাবেন মেজলিশ-ই-মেবুসানের (অটোম্যান পার্লামেন্টের নিম্নকক্ষ) গুরুত্বপূর্ণ সদস্য রিযা বে। দেশের স্বার্থে রিযা বের ইস্তাম্বুলে পৌঁছানো খুব জরুরি। কিন্তু ওনাকে পাওয়া মাত্র হত্যা করতে চায় জেনারেল ভাসিলি, কর্নেল তেভফিক আর চার্লস হ্যামিল্টন। রিযা বে কি নিরাপদে পৌঁছাতে পারবেন? তেভফিকের অতীতের সকল অপকর্মের কথা জেনে যায় আজিযে। আজিযে এখন কী করবে? আলী কেমাল আর হিলালের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় ব্রিগেডিয়ার স্টাভরোসের কাছে ধরা পরে যায় লিয়ন। স্টাভরোসকে লিয়নের ব্যাপারে কে জানালো? সেলানিকে গুলিবিদ্ধ হওয়ার আগে জেভদেত কর্ণেল নাযিমের কাছে একটা মূল্যবান হার দেখেছিল। এত বছর পর সেই হার আজিযের গলায় দেখে চমকে যায় জেভদেত! আজিযে জানায় হারটি তেভফিক দিয়েছে। এবার কী জেভদেত তেভফিকের ওপর প্রতিশোধ নেবে? গোপনে একটা দুর্গম পাহাড়ি এলাকায় সৈন্য জড়ো করতে থাকে গ্রিক সেনাবাহিনী । ওদের উদ্দেশ্য কী? দেখতে চোখ রাখুন দীপ্ত টিভির পর্দায়।
জননী জন্মভূমি ধারাবাহিকে কণ্ঠাভিনয় করেছেন দীপক সুমন (জেভদেত), রুবাইয়া মতিন গীতি (আজিযে), সাঈদ সুমন (তেভফিক), অশোক কুমার বসাক (এশরেফ পাশা), নাহিদ আখতার ইমু (হিলাল), মশিউর রহমান দিপু (লিয়ন), তানিয়া পাটোয়ারি (ইলদিয), খায়রুল আলম হিমু (আলী কেমাল), রাজু আহমেদ (ভাসিলি), জয়িতা মহলানবীশ (হাসিবে)সহ অনেকে।
