বিশেষ জার্সি বেচে পিএসজির করোনা-লড়াই

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৩০

পিএসজি বিশেষ জার্সি বেচে করোনা ভাইরাসের বিপক্ষে লড়তে থাকা স্থানীয় স্বাস্থ্যকর্মীদের পাশে এসে দাঁড়িয়েছে। সীমিত সংস্করণের দেড় হাজার জার্সি থেকে ২ লাখ ইউরো তুলেছে তারা। সীমিত সংস্করণের জার্সিটি পিএসজির বর্তমান জার্সির মতো হলেও তার মাঝামাঝিতে পৃষ্ঠপোষকদের লোগোর জায়গায় ফরাসি ভাষায় লেখা ‘তুস উনিস’ বা ‘সবাই একসঙ্গে’ কথাটিই একে ব্যক্তিক্রম করে তুলেছে। ডাক্তারদের সাহায্য করার আকুতি সংবলিত ব্যাজও আছে এতে। গত শুক্রবার ফরাসি ক্লাবটি টুইটারে জানায় যে, অনলাইন বাজারে ছাড়ার ১২ ঘণ্টাতেই বিশেষ সংস্করণের ১৫০০ জার্সি বিক্রি হয়ে গেছে। জার্সি বিক্রির ২ লাখ ইউরো যাবে প্যারিসের পাবলিক হসপিটালের তহবিলে।