১০ বছরের প্রেম, অবশেষে বিয়ে

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:১১

তারকাদের অনেকবছরের সম্পর্কের উদাহরণ খুব কম। সেটি প্রেম বা বিয়ে। তবে এরমধ্যেও ভিন্ন সংবাদের শিরোনামে আসেন অনেক তারকা। এবার তেমনই এক খবরের শিরোনামে এলেন মার্কিন পপ তারকা ও অভিনেত্রী মাইলি সাইরাস। অস্ট্রেলিয়ান অভিনেতা লিয়াম হেমসওয়ার্থের সাথে ১০ বছরের প্রেম এবার চূড়ান্ত পরিণতি পেল বিয়েতে। যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্কলিনে খ্রিস্টানধর্মীয় রীতিতে গাঁটছড়া বাঁধলেন তারা। কোনো বড় পরিসরে বিয়ের আয়োজন ছিল না। দুই পরিবার ও কাছের মানুষদের উপস্থিতিতে এই বিয়ে সম্পন্ন হয়।

 

মাইলি ও লিয়ামের পরিচয় ২০০৯ সালে। এর পরববর্তী বছরে ‘দ্য লাস্ট সং’ সিনেমাতে জুটিবদ্ধ হন তারা। মূলত সেখান থেকেই তাদের প্রেমের শুরু। ২০১২ সালে আংটিও বদল করে ফেলেন এ জুটি। এরপর একইবছর সম্পর্কের বিচ্ছেদ ঘটে তাদের। তবে  ২০১৪ সালে আবারো একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা। তবে কবে নাগাদ বিয়ে করবেন এ খবর অনেকদিন ধরেই আড়ালে রেখেছিলেন এই তারকা জুটি। অবশেষে তাদের দীর্ঘদিনের প্রেমের চূড়ান্ত পরিণতি হলো।