চলতি মাসের ১৪ তারিখ আন্তর্জাতিকভাবে মুক্তি পায় অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান:ইনটু দ্য স্পাইডার-ভার্স’। এবার ঢাকার দর্শকদের জন্য স্টার সিনেপ্লেক্স নিয়ে এলো সিনেমাটি। আজ ঢাকায় মুক্তি পাচ্ছে ছবিটি। ‘ব্রায়ান মাইকেল বেন্ডিস ও সারা পিচেলির গল্প ‘মাইলস মোরালেস’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য তৈরি করেছেন ফিল লর্ড ও রডনি রথম্যান। ছবিটি পরিচালনা করেছেন বব পার্সিচেটি, পিটার রামসে ও রডনি রথম্যান। ছবিটির বিভিন্ন চরিত্রে রয়েছেন শেমিক মুর, হেইলি স্টেইনফিল্ড, মাহেরশালা আলী, জেক জনসন, লিভ শেরেবের, ব্রায়ান টিরি হেনরি, লুনা লরেন ভেলেজ ও লিলি টমলিন।
