সৈয়দপুরে লিচুবাগান থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৪৫

সৈয়দপুরে শুক্রবার লিচুবাগান থেকে তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে হচ্ছে বিধান চন্দ্র রায় (২৫)। উপজেলার হুগলিপাড়া গ্রামের বাসিন্দা প্রফুল্ল রায়ের ছেলে। সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বলেন, ঘটনাটি রহস্যজনক। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তদন্ত করে দেখছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।