করোনা ভাইরাস প্রতিরোধে শনিবার ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর-ধুনট মোড় এলাকায় টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় অহেতুক রাস্তায় ঘোরাফেরা করায় ৫১ জনের বিরুদ্ধে মামলা দিয়ে ৭৩ হাজার টাকা জরিমানা আদায় ও এক জনকে আটক করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী সেখ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলাম রানা। অভিযানে সহযোগিতায় ছিলেন শেরপুর থানার ওসি হুমায়ুন কবীরসহ সঙ্গীয় ফোর্স, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রতন হোসেন প্রমুখ।
