নান্দাইলে শুক্রবার রাতে করোনা ভাইরাসের কথিত কবিরাজ শাহীন মিয়াকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার বাবা জসিম উদ্দীনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ রায় দেন।
উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের খামারগাঁও গ্রামের কথিত কবিরাজ শাহীন মিয়া (২২) স্থানীয় মসজিদে জুম্মার নামাজের এক পর্যায়ে মুসুল্লিদের উদ্দেশে ঘোষণা দেন যে, তিনি স্বপ্নে করোনা ভাইরাসের ওষুধ পেয়েছেন। তার তৈরি ওষুধ খেলে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না এবং আক্রান্তরাও সেরে যাবেন। এই ঘোষণার পর এলাকার আতঙ্কিত লোকজন তার বাড়িতে ভিড় করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঙ্গীয় পুলিশসহ ঘটনাস্থলে যান। এরপর কবিরাজ ও তার বাবাকে আটক ও ঐ জেল জরিমানা করেন।
