করোনা ভাইরাসের কারণে সরকারের দেওয়া নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় শুক্রবার সন্ধ্যায় ডিমলায় ছয় দোকানিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলার শঠিবাড়ী বাজারের মোবাইল ব্যবসায়ী মাহমাদুল ইসলাম, লেপতোষক ব্যবসায়ী আবু আনছার, ক্রোকারিজ ব্যবসায়ী আ. গফুর, তেলীর বাজার এলাকার হোটেল ব্যবসায়ী আবু হেলাল, জামিল ইসলাম ও বিলকিস বেগকে ১ হাজার টাকা করে জরিমানা করেন ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জয়শ্রী রানী রায়।
