হাতিয়া উপকূলীয় এলাকায় নৌবাহিনীর টহল জোরদার

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৫১

হাতিয়ায় শুক্রবার নৌবাহিনীর টহল অভিযান জোরদার করা হয়েছে। এছাড়া হাতিয়া নৌ-কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শরীফ উদ্দিনের নেতৃত্ব করোনা ভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্বসহ সচেতনতায় উপজেলা সদরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়েছে।

এদিকে হাতিয়া দ্বীপ সরকারি কলেজ মাঠে প্রেসব্রিফিংয়ে হাতিয়া নৌ-কন্টিজেন্ট কমান্ডার ও লেফটেন্যান্ট কমান্ডার শরীফ উদ্দিন বলেন, শুক্রবার বিকাল থেকে পুরো উপজেলায় তাদের টহল অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় লোকজনকে সরকারি নির্দেশ মেনে চলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। জরুরি রোগীদের জন্য হেলিকপ্টারের ব্যবস্থা রাখা হয়েছে এবং রাস্তায় জীবাণুনাশক পানি ছিটানো হবে বলে জানান।