সামাজিক দূরত্ব বজায় রেখে দরিদ্ররা পেল সহায়তা

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২১:৫২

মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা জানান, মঠবাড়িয়ায় চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে ঘরবন্দি দরিদ্র মানুষের দুর্ভোগ লাঘবে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যশস্য ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার ধানীসাফা, মিরুখালী ও তুষখালী ইউনিয়নের দরিদ্র মানুষের মধ্যে এ সহায়তা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপন বিশ্বাস জানান, করোনা ভাইরাস মোকাবিলায় উপকারভোগীদের সামাজিক দূরত্ব বজায় রেখে সহায়তা দেওয়া হচ্ছে। উপজেলার ১১ ইউনিয়নে একই প্রক্রিয়ায় এ সহায়তা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে।