দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন এবং এটিএন বাংলার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালামের বড়ো ভাই আব্দুল হাই (৭৩) গতকাল শনিবার কিডনি রোগে আক্রান্ত হয়ে শহরের ভূঁইয়ারবাগ এলাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। আব্দুল হাই দুই পুত্র, এক কন্যা ও স্ত্রী রেখে গেছেন। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর এক জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা। পরবর্তীতে বাংলাদেশ পাট করপোরেশনের উপ-মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করে অবসর জীবন কাটাচ্ছিলেন। আব্দুল হাই এক জন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বিদ্যানিকেতন ট্রাস্টের সদস্য। মরহুমের প্রথম জানাজা দুপুর ১২টায় ভূঁইয়ারভাগে নিজ বাসভবনের সামনে এবং পরে বাদ জোহর মাসদাইর সিটি করপোরেশনের কেন্দ্রীয় কবরস্থানে অনুষ্ঠিত হয়। পরে মাসদাইর কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
