আজ ২৯ মার্চ রবিবার দৈনিক ইত্তেফাকের সাবেক কর্মচারী, মুক্তিযোদ্ধা আঃ মোতালেব গাজী (মধু) এর ১৬তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে পিরোজপুর জেলার পূর্ব ভাণ্ডারিয়ার বড় মেয়ের বাসভবনে বাদ আছর কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়েছে। এতে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
