নিউ ইয়র্কে করোনায় ১১ বাংলাদেশির মৃত্যু

আপডেট : ২৮ মার্চ ২০২০, ২২:৫২

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১১ বাংলাদেশির মৃত্যু হয়েছে। যদিও বাংলাদেশ কমিউনিটির সদস্যরা এই সংখ্যা আরো বেশি বলে মনে করছে। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নতুন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কমিউনিটির অনেকেই হাসপাতালে চিকিত্সাধীন। নিউ ইয়র্কের হাসপাতালগুলো থেকে এ বিষয়ে খুব বেশি তথ্য পাওয়া যাচ্ছে না। প্রসঙ্গত, নিউ ইয়র্কে বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় ৮৬ লাখ। এর মধ্যে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৬৩৫ জন এবং মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনের। আর যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন প্রায় ১ লাখ ৫ হাজার জন।