পগবার জোড়া গোল

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২২

ম্যানচেস্টার ইউনাইটেডের ভারপ্রাপ্ত কোচ ওলে গুনার সোলসার বলেছেন গোলে ফিরতে পেরে পল পগবা ‘এখন খুশি’। আগের কোচ হোসে মরিনহোর সঙ্গে তিক্ত সম্পর্ক ছিল ইউনাইটেড ও ফ্রান্স মিডফিল্ডার পগবার। ইউনাইটেড গত বুধবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় নিজ মাঠে ৩-১ গোলে হারায় হাডার্সফিল্ড টাউনকে। এতে পগবা জোড়া গোল করেন। সোলসার এসেই পগবাকে শুরুর একাদশে নিয়ে আসেন। সোলসার অবশ্য এর আগে ইউনাইটেডের রিজার্ভ দলের দায়িত্বে থাকার সময় পগবার সঙ্গে কাজ করেছিলেন। সঙ্গত কারণে পগবার মুখে হাসি দেখে নরওয়েজিয় এই কোচ বলেন, ‘এই পলকেই আমি জানি। সেই পল যাকে আমি রিজার্ভ ও যুব দলে দেখেছিলাম।’