বাংলাদেশ আদিবাসী ফোরাম, কাপেং ফাউন্ডেশনের বিবৃতি

পাহাড়ে হাম উপদ্রুত এলাকায় জরুরি সহায়তার আহ্বান

আপডেট : ২৯ মার্চ ২০২০, ০০:২৭

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন এবং বান্দরবান জেলার লামা উপজেলার লামা ইউনিয়নে হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় উদ্বেগ ও উত্কণ্ঠা প্রকাশ করেছে ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’ ও ‘কাপেং ফাউন্ডেশন’। গতকাল শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ এ কথা জানান।

বিবৃতিতে আরো জানানো হয়েছে, সম্প্রতি সাজেকে ছয়টি গ্রামের প্রায় ২৫০ জন হামে আক্রান্ত হয় এবং তাদের অধিকাংশই শিশু। তুইছুই মৌজার অরুণপাড়া সবচাইতে খারাপ অবস্থায় রয়েছে। ২০ দিনের ব্যবধানে ছয় জন শিশুর মৃত্যু হয়েছে। আক্রান্ত অন্যান্য গ্রামগুলো হচ্ছে—লংথিয়ান পাড়া, কমলাপুর চাকমা পাড়া, নিউথাং/নতুন পাড়া, হাইচ্যা পাড়া ইত্যাদি। সংস্থা দুইটি উপদ্রুত এলাকায় দ্রুত সহায়তাদানের আহ্বান জানান।