কর্তৃত্ব হারিয়েছে পাকিস্তান

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ২১:২৩

প্রথম ইনিংসের বিপর্যয়ের পরও সেঞ্চুরিয়ন টেস্টে দ্বিতীয় ইনিংসে নিজেদের চালকের অবস্থানে বসাতে পেরেছিল পাকিস্তান। কিন্তু চা বিরতির পর জোড়া আঘাতে একটু নড়বড়ে হয়ে গেছে তাদের অবস্থান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৩৭ ওভারে ১৩০ রান তুলতে ৩ উইকেট হারিয়েছে পাকিস্তান। তাদের লিড ৮৮ রানের।

প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয়েছিল মাত্র ১৮১ রানে। জবাবে ২২৩ রান করে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে শক্ত অবস্থানে নিয়ে যান ইনাম-উল-হক ও শান মাসুদ। ৪৪ রানে ওপেনার ফকর জামানের উইকেট হারায় পাকিস্তান। এরপর ওই ১ উইকেটেই ১০১ রান নিয়ে চা বিরতিতে যায় পাকিস্তান। কিন্তু চা বিরতি থেকে ফেরার পর মাত্র ৩ ওভারের ব্যবধানে ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। ৫৭ রানে অলিভিয়ারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ইনাম। এর পর পরই কোনো রান না করে অলিভিয়ারের আরেক শিকার হয়ে ফেরেন আজাহার আলী।