নেত্রকোনায় স্প্রে করা হচ্ছে জীবাণুনাশক

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:২৮

নেত্রকোনায় সড়ক, বাজারসহ বিভিন্ন এলাকা জীবাণুমুক্ত করার লক্ষ্যে নেত্রকোনা পৌরসভা থেকে ব্লিচিং পাউডার ও ডিটারজেন পাউডার মিশ্রিত পানি ছিটানো হচ্ছে। পৌরসভার মেয়র নজরুল ইসলাম খান রবিবার সকাল থেকে নিজে এ কাজ তদারকি করেন। মেয়র বলেন, পৌর এলাকার সব সড়কে এই ভাবে পানি ছিটানো হবে। এতে রোগ প্রতিরোধের সঙ্গে সঙ্গে ধুলাবালিও থাকবে না। এই সময় প্যানেল মেয়র আমীর বাশারসহ অন্য কাউন্সিলারগণ উপস্থিত ছিলেন।