কুষ্টিয়ায় সন্দেহভাজন শিশুর শরীরে করোনা শনাক্ত হয়নি

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:২৯

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশনে ভর্তিকৃত সাত মাস বয়সি সেই শিশুর শরীরে করানো ভাইরাস সংক্রমণ ঘটেনি। আইইডিসিআর থেকে রক্ত পরীক্ষার ফলাফল পাওয়ার পর রবিবার বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়ার সিভিল সার্জন ডাক্তার এইচ এম আনোয়ারুল ইসলাম। ঐ শিশুসহ তার সঙ্গে থাকা আরো এক নারীর সংগৃহিত রক্তের নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ পাওয়া গেছে বলে সিভিল সার্জন জানান। 

হাসপাতাল সূত্র জানায়, গত ২৩ মার্চ কুষ্টিয়া ২৫০ বেড জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তিকৃত শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। জ্বর, সর্দি, কাশির উপসর্গ থাকায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তাকে নিউমোনিয়ার চিকিত্সা দেওয়া হচ্ছিল। পরবর্তীতে শিশুটিকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিত্সক (আরএমও) তাপস কুমার সরকার জানান, শিশুটির শরীরে করোনা ভাইরাস সংক্রান্ত সব রকম উপসর্গ ছিল। এ কারণে শিশুটি করোনায় আক্রান্ত কি না তা নিশ্চিত হতে তার রক্তের নমুনা আইইডিসিআর পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।