সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী বহন করায় ৩০টি যানবাহনকে ৬৬ হাজার ৯০০ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শনিবার সন্ধ্যায় উল্লাপাড়ার হাটিকুমরুলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান এই জরিমানা করেন। এ সময় উল্লাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সরকার করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণপরিবহনে যাত্রী নেওয়া আনা নিষিদ্ধ ঘোষণা করেছে। কিন্তু মহাসড়কে এখনো অনেক বাস ও অন্যান্য যানবাহন সেই নিষেধাজ্ঞা অমান্য করে যাত্রী পরিবহন করছে। আর এ কারণেই ভ্রাম্যমাণ আদালত এসব যানবাহনকে জরিমানা করেছে।
