সুন্দরগঞ্জে দুই জন আইসোলেশনে

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৩০

উপজেলায় করোনা সন্দেহে দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে। শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশনে তাদের ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২২ মার্চ সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহবাজ গ্রামের মাস্টারপাড়া এলাকায় বিয়ে বাড়িতে দাওয়াত খেতে আসা আমেরিকা প্রবাসীদের সংস্পর্শে ছিলেন তারা।

উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আশরাফুল সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আইসোলেশনে রাখা দুই জনের করোনা নমুনা পরীক্ষা করার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে ।