কিশোরগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত দুই জনের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৩১

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বামী-স্ত্রী মারা গেছে। নিজ বাড়িতে চিকিত্সাধীন অবস্থায় শনিবার রাতে চায়না রানী (৩৫) ও রবিবার দুপুরে নির্মল চন্দ্র রায় (৪০) মারা যায়। অপরদিকে ছেলে দিপু চন্দ্র রায় (১৪) আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা নিচ্ছে। নিহতরা নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের বৈশ্যপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান মারফত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত স্বামী-স্ত্রী দুই জনের মৃত্যুর খবর জেনেছি।