ইডটকো বাংলাদেশের নতুন কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর (সিএমডি) নিয়োগ পেয়েছে রিকি স্টেইন। নতুন এই নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে নিজেদের অবস্থানকে আরো শক্তিশালী করতে চায় কোম্পানিটি। এ জন্য নতুন নতুন উদ্ভাবন দিয়ে পরবর্তী প্রজন্মের টেলিযোগাযোগ সমাধান বিধানের মাধ্যমে গ্রাহকদেরকে সর্বোত্তম সেবা প্রদানে পুরোপুরি প্রস্তুত ইডটকো। ৫জির জন্য বাংলাদেশকে পুরোপুরি প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের যে প্রতিশ্রুতি কোম্পানিটি দিয়েছিল, নতুন এই নিয়োগের মাধ্যমে সেটাই পুনর্ব্যক্ত হলো।
ইডটকো গ্রুপের বঙ্গোপসাগর অঞ্চলের প্রধান আঞ্চলিক কর্মকর্তা ভিজেন্দ্র ওয়াটসন বলেন, “এই মুহূর্তে ইডটকো বাংলাদেশ ক্রমবর্ধমান প্রবৃদ্ধির অভিজ্ঞতা অর্জন করছে। রিকির মূল্যবান অভিজ্ঞতা ও দক্ষতা এদেশে আমাদের ব্যবসাকে আরো ভালো অবস্থানে নিয়ে যাবে। — প্রেস বিজ্ঞপ্তি
