ফটো ক্যাপশন

আপডেট : ২৯ মার্চ ২০২০, ২১:৫২

গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্স লিমিটেড এবং ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড সম্প্রতি গ্রুপ বিমা চুক্তি স্বাক্ষর করেছে। গার্ডিয়ান লাইফ ইনসিওরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা এম এম মনিরুল আলম এবং ইউনিক্লো সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক চুক্তিতে স্বাক্ষর করেছেন

 

০০০

 

ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কার্ড ও ডিজিটাল ব্যাংকিং প্রধান আহসান উল্লাহ চৌধুরী এবং নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি প্রধান আর্থিক কর্মকর্তা ফাহমিদ ওয়াসেক আলী সম্প্রতি ঢাকায় একটি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেন। ইবিএল রিলেশনশিপ ইউনিট প্রধান করপোরেট ব্যাংকিং মাহদিয়ার রহমান, পে-রোল ব্যাংকিং প্রধান ইসতিয়াক আহমেদ; নোভারটিস (বাংলাদেশ) লিমিটেডের কান্ট্রি আর্থিক সেবা কেন্দ্র (এফএসসি) প্রধান জি এস আশিকুর রহমান ভুঁইয়া এ সময় উপস্থিত ছিলেন

 

০০০

 

সোনালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সম্মেলন সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী, এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান উপস্থিত ছিলেন

 

০০০

 

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ‘সৈয়দপুর শাখা’ সম্প্রতি উদ্বোধন করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও উত্তরবঙ্গের জোনাল হেড এ এস এম জাকির হোসেন। ব্যাংকের দিনাজপুর শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ, ব্যাংকের সৈয়দপুর শাখাপ্রধান সাঈদ আব্দুল্লাহ-আল-মাহ্দী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন