১
হঠাত্ কেমন ওলটপালট।
পৃথিবী কি আজ ধ্বংসের মুখে?
মক্কা বন্ধ। মদিনা বন্ধ।
এমন ঘটবে ভাবিনি কখনো!
হায় রে পৃথিবী! আজকে তোমার
গভীর অসুখ। সংকটে তুমি।
এত্তো ছোট্ট ঠুনকো জীবন।
কত না করেছি বাহাদুরি সব।
লোভ ও লালসা। যুদ্ধ-বিবাদ।
হিংসা-বিরোধ। কোনো লাভ নাই।
সবই মিথ্যা। সব এলোমেলো।
পৃথিবী আজকে মহাসংকটে।
বাঁচাও আমাকে। বাঁচাও তোমাকে।
হায় রে পৃথিবী। হায় রে করোনা।
সভ্যতা আজ ধ্বংসের মুখে।
ওহে মহামারি নূহের প্লাবন—
যা কিছু ঘটুক—বেঁচে তো রয়েছি।
এবারও মানুষ জিতবে।
মানুষ—
হারতে জানে না। হারতে জানে না
২
আমরা ভীত আতঙ্কিত
মানুষ হয় না পরাজিত
নতুন দিনের স্বপ্ন দেখি
সেই আশাতেই ছড়া লেখি
ফুল ফুটবে গাইবে পাখি
সেই সুদিনের চিত্র আঁকি
কাটবে আঁধার কৃষ্ণ রাতি
আমরা সবাই বীরের জাতি
যতোই আসুক মহামারি
আমরা কি আর হারতে পারি?
২৯.০৩.২০২০
